গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাতে এ দুটি ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গভীর রাতে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকার টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুনে স্কুলের সাতটি শ্রেণিকক্ষ, একটি অফিস কক্ষ, শিক্ষা উপকরণসহ আসবাবপত্র পুড়ে গেছে। তবে ওই স্কুলটি কোনো ভোটকেন্দ্র নয়।
অপরদিকে বাসন থানা এলাকার পূর্ব চন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত দেড়টার দিকে স্কুলের জানালা দিয়ে একটি রুমের আলমারিতে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বইসহ অন্যান্য জিনিস পুড়ে যায়।

নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে। এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের বিভিন্ন সুবিধা দিতে অগাস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে এই কার্ড’ চালু করবে সরকার।
১৫ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
১৭ ঘণ্টা আগে
এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।
১৮ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
১৯ ঘণ্টা আগে