গুলি চালায় ফয়সাল, বাইক চালায় আলমগীর : ডিএমপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটাসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ তথ্য জানান। তার দেওয়া তথ্যমতে, শনাক্তরা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।

নজরুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন।’

সংবাদ সম্মেলনে চিহ্নিত দুজনকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। তিনি বলেন, ‘তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। তবে তারা যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য বিজিবি এবং সব বন্দরকে সতর্ক করা হয়েছে।’

তিনি বলেন, ‘হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপার করার কাজে জড়িত, এমন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থেকে তথ্য নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এ ছাড়া সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। কেউ দেশত্যাগ করেছে, এখন পর্যন্ত এমন কোনো তথ্যও আমরা পাইনি।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে যদি আজ বাদী হয়ে মামলা না করা হয়, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকারি দায়িত্ব ফেলে পপুলারে প্র্যাকটিস, চিকিৎসকের নিবন্ধন বাতিলের নির্দেশ

অভিযানের সময় সরকারি দায়িত্ব ফেলে রেখে এসে সেখানে সেখানে প্রাইভেট প্র্যাকটিস করতে দেখা যায় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে। এ ঘটনায় তার নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

৩ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

এ নির্বাচনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার কার্যালয়েই মনোনয়নপত্র জমা ও বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। ভোট গ্রহণ হবে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ।

৪ ঘণ্টা আগে

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

৪ ঘণ্টা আগে

অনিয়ম-দুর্নীতির অভিযোগ, বিমানের সব পদোন্নতি স্থগিত

গত ৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তারের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পদোন্নতি-সংক্রান্ত গুরুতর অভিযোগ তদন্তে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

৫ ঘণ্টা আগে