প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে পাপেট চর্চার পথিকৃৎ মুস্তাফা মনোয়ার মারা গেছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন তিনি। জীবনের শেষ কয়েক মাসে কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তার বয়স হয়েছিল ৯১ বছর।
সোমবার (২৯ জুন) সকাল ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সব্যসাচী এই শিল্পীর।
শিল্পীর পরিবার জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত মুস্তাফা মনোয়ারকে গত ১৪ জুন স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শারীরিক অবস্থার উন্নতি হলে ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হয়। পরে আবার শারীরিক অবস্থার অবনতি হয় তার, আবার নেওয়া হয় ভেন্টিলেশনে। সে অবস্থাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি তিনি। আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে পাপেট শো ‘মনের কথা’ শুরু করেন তিনি। ‘পারুল’, ‘বাঘা’ ও ‘ভুতু’র মতো অমর পাপেট চরিত্রের স্রষ্টা তিনি, যা দশকের পর দশক ধরে দেশের শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে রয়েছে।
দীর্ঘ কর্মজীবনে একাধারে চিত্রকলা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, নাট্যনির্দেশনা ও শিশুতোষ শিক্ষামূলক বিনোদন নিয়ে কাজ করেছেন মুস্তাফা মনোয়ার। ইউনিসেফের জনপ্রিয় ‘মীনা’ কার্টুনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
মুস্তাফা মনোয়ারের জন্ম ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর যশোরের শ্রীপুরে। তার বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা। ছয় ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।
নারায়ণগঞ্জ গভার্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর মুস্তাফা মনোয়ার কলকাতার স্কটিশ চার্চ কলেযে ভর্তি হয়েছিলেম। পরে তিনি ভর্তি হন কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে। সেখানে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি।
পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু হয় মুস্তাফা মনোয়ার। পরে বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন ঢাকার মহাব্যবস্থাপক ও চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসির) ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া জনবিভাগ উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান ও এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টারের প্রকল্প পরিচালকও ছিলেন মুস্তাফা মনোয়ার।
১৯৯০ সালে টিভি নাটকের জন্য টেনাশিনাস পদক, ১৯৯২ সালে চারুশিল্পে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ চারুশিল্পী সংসদ পুরস্কার, ১৯৯৯ সালে শিশু শিল্পকলা কেন্দ্র কিডস কালচারাল ইনস্টিটিউটসহ নানা পুরস্কার ও পদকে ভূষিত হয়েছিলেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করে সরকার।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৫ ঘণ্টা আগে
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।
১৬ ঘণ্টা আগে
চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স
১৭ ঘণ্টা আগে