কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস হারিয়ে মর্যাদাপূর্ণ এ পদে এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার (২ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ পরিষদকক্ষে আনুষ্ঠানিক নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়।
খলিলুর রহমানের বিজয়ের মধ্য দিয়ে চার দশক পর ফের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী।
এরপর গত চার দশকে আর কখনো ইউএনজিএর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেনি বাংলাদেশ। এর মাঝে অবশ্য ২০১৬-১৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে ও ২০২১ সালে ৭৬তম অধিবেশনে বাংলাদেশ সহসভাপতির দায়িত্ব পালন করেছে।
আগামী সেপ্টেম্বরে বসবে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন। প্রায় চার বছর আগে এ অধিবেশনের জন্য বাংলাদেশ সভাপতি পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছিল। গত বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালে এ পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় তখনকার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হলে তৌহিদ হোসেনকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়তে হয়। পরে বিএনপি সরকার গঠন করলে তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের মতো সাইপ্রাসও এ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছিল আগেই। শেষ মুহূর্তে প্রার্থিতা ঘোষণা করে ফিলিস্তিনও। বাংলাদেশ ও ফিলিস্তিন ভ্রাতৃপ্রতিম দেশ হওয়ায় ফিলিস্তিনের সঙ্গে নির্বাচন করা নিয়ে দোটানায় ছিল বাংলাদেশ। কারণ ফিলিস্তিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলে মুসলিম দেশগুলোর ভোট বিভক্ত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তখন বাংলাদেশ প্রার্থিতা স্থগিত রাখলেও প্রত্যাহার করেনি। তবে শেষ পর্যন্ত ফিলিস্তিন সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ফলে প্রতিদ্বন্দ্বিতা হয় শুধু বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে।

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অংশীজনরা চাইলে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এই পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৭ ঘণ্টা আগে
ভুক্তভোগীদের সুরক্ষায় মস্কোর বাংলাদেশ দূতাবাসকে জরুরি নির্দেশনা দেওয়ার পাশাপাশি এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর সাত বছর বয়সী শিশু রামিসাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শিশুটির মা-বাবাসহ ১০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তাদের সাক্ষ্য গ্রহণ হয়।
৮ ঘণ্টা আগে
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারকরণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব
৮ ঘণ্টা আগে