বরিশাল প্রতিনিধি

সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার হলেও দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, সংসদীয় রাজনীতিতে ওয়াকআউট একটি স্বীকৃত রাজনৈতিক চর্চা। অতীতে বিরোধী দলে থাকাকালে তারাও এ ধরনের কর্মসূচি পালন করেছেন। তবে দীর্ঘ সময় সংসদ বর্জন করলে জনগণের অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে।
তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন অকারণে ওয়াকআউট না করে। একই সঙ্গে সরকারি দলের প্রতি আহ্বান জানান, বিরোধী দলকে যথাযথভাবে সংসদে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে এবং সহনশীল আচরণ করতে হবে।
স্পিকার আরও বলেন, যেসব রাজনৈতিক দল স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। তা না হলে দেশে পুনরায় অস্থিতিশীলতা তৈরি হতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল উভয়ই নিজ নিজ রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের অধিকার রক্ষায় সচেতন থাকবে এবং সম্মিলিত প্রচেষ্টায় দেশ অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
স্পিকার বলেন, দীর্ঘ সময় গণতন্ত্র চর্চা ব্যাহত থাকার কারণে দেশে হত্যা, লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ পাচারের ঘটনা ঘটেছে। তবে জনগণের আত্মত্যাগের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো স্বৈরশাসন প্রতিষ্ঠার সুযোগ নেই, কারণ দেশের জনগণ এখন গণতন্ত্রের প্রতি সচেতন এবং এর রক্ষায় সদা সজাগ।
এর আগে ভোলা সফর শেষে বরিশাল সার্কিট হাউজে পৌঁছালে স্পিকারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বরিশাল চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭৮ জনের।
১১ ঘণ্টা আগে
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে হবে। যারা ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রে আসবে, তারা কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করবে।
১১ ঘণ্টা আগে
তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং আজ বিকেল পৌনে ৬টার দিকে পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছে।
১২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ১৮০ দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, তার প্রথম দুই মাসেই অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। এটি গণতন্ত্রের পুনরুত্থান ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।
১২ ঘণ্টা আগে