রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসচালকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে কামারপড়া-অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই চালকের মধ্যে একজনের নাম রতন। অন্যজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি। আহতদের গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মদিনা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। আর ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল হানিফ পরিবহনের একটি বাস। মদিনা ট্রাভেলসের বাসটি দ্রুত গতিতে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এছাড়া দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে মহাসড়ক থেকে সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। নাম না জানা নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স
১০ ঘণ্টা আগে
রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।
১১ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন
১২ ঘণ্টা আগে