মশার কয়েলের আগুনে ১৮ বসতঘর ভস্মীভূত

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১১: ০১
ফাইল ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় গরুর গোয়ালে মশার কয়েলের আগুনে ১৮টি বসতবাড়ি ভস্মীভূত ও দুটি গরু পুড়ে মারা গেছে। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মাহমুদুল হক সুমন ও কর্ণফুলী মর্ডান ফায়ার সার্ভিসের কর্মকর্তা শোয়াইব হোসেন মুন্সি।

স্থানীয়রা জানান, ওই গ্রামের ইসলামের গোয়াল ঘরে মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিমিষে ছড়িয়ে পড়ে পাশের তাহের, দিল আহম্মদ, আবুল হোসেন, শুক্কুর, সৈয়দ, আব্দুস সালাম, টিপু, শাহ আলম, বদিউল আলম, আলা উদ্দিন, সাহাব উদ্দিন, ফয়েজ, ছবির, আব্দুল গণি, ওমর আলী, রফিক, সোনা মিয়া ও শুক্কুরের বাড়িতে। এ ১৮টি বাড়িতে প্রায় ৪০-৫০ পরিবারের বসবাস ছিল। এ সময় দুটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

গতকাল সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে কর্ণফুলী থানার ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামে চিনি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এতে ১ লাখ মেট্রিক টন চিনি পুড়ে যায়। এ ঘটনার ৪ ঘণ্টার মধ্যে আবারও এ অগ্নিকাণ্ড ঘটে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

৫ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

৫ ঘণ্টা আগে

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

৭ ঘণ্টা আগে

নৌবাহিনীর নতুন প্রধান মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

৮ ঘণ্টা আগে