ডেস্ক, রাজনীতি ডটকম

পারিবারিক কলহের জেরে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাসকাটিন শহরে নিজ পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর পুলিশের তাড়া খেয়ে নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন ৫২ বছর বয়সী এক বন্দুকধারী।
সোমবার (১ জুন) দুপুরে শহরের তিনটি ভিন্ন স্থানে এই নারকীয় হত্যাযজ্ঞ চালান রায়য়ান উইলস ম্যাকফারল্যান্ড নামের ওই ব্যক্তি, যার পূর্ব অপরাধের রেকর্ড ছিল। মার্কিন পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলে মিসিসিপি নদীর তীরবর্তী একটি সেতুর কাছে ঘাতককে অবরুদ্ধ করলে তিনি আত্মহননের পথ বেছে নেন। শান্ত এই জনপদে এমন আকস্মিক ও বর্বর ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১ জুন) দুপুর ১২টা ১২ মিনিটে প্রথম একটি বাড়ি থেকে পুলিশের কাছে গুলিবর্ষণের ফোন আসে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখানে একই পরিবারের চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী সেখান থেকে পালিয়ে যান।
পরে তদন্তের সূত্র ধরে পুলিশ আরো দুটি স্থানে তল্লাশি চালায়। সেখান থেকে আরো দুজন পুরুষের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়—যাদের মধ্যে একজন অন্য একটি বাড়িতে এবং দ্বিতীয়জন কাছের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মৃত অবস্থায় পড়ে ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতরা হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন।
পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করেছে। ঘটনার পরপরই পুলিশ মিসিসিপি নদীর তীরবর্তী একটি পথ (রিভারফ্রন্ট ট্রেইল) দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে একটি পথচারী সেতুর কাছে ঘিরে ফেলে। সে সময় পুলিশের মুখোমুখি হয়ে রায়ান নিজের বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে আত্মহত্যা করেন।
মাসকাটিন শহরের পুলিশ প্রধান অ্যান্থনি কিস বলেন, ‘আজকের এই নৃশংসতা এবং আমাদের শান্ত সম্প্রদায়ের ওপর যে আঘাত, তা প্রকাশ করার মতো কোনো ভাষা আসলে আমার কাছে নেই।’
পুলিশ জানিয়েছে, হামলাকারী রায়ানের আগের অপরাধের রেকর্ড ছিল। তবে বর্তমানে সাধারণ জনগণের জন্য আর কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। নিহতদের নাম ও বয়স এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং পুরো ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে।
রাজনীতি/এসআর

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৪ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৫ ঘণ্টা আগে