প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ১২ জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে এত বেশি মানুষ আর কোনোদিন মারা যাননি।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বলছে, একই সময়ে নতুন করে ৭৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।
এ সময়ের মধ্যে মৃত ১২ জনের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা সমান— ছয়জন করে। তাদের মধ্যে বরিশাল বিভাগের পাঁচজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন একজন করে।
এ সময়ে নতুন আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনায় ৫২ জন, রাজশাহীতে ২৮ জন, ময়মনসিংহে ২২ জন, সিলেটে ৯ জন ও রংপুর বিভাগে তিনজন নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭৯ জনের মৃত্যু হলো। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে ৩৯ হাজার ৬৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বৃষ্টির পানি জমে থাকা ও আবর্জনার মধ্যে এডিস মশার বংশবৃদ্ধি হয়। তাই সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে এ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
২ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে