প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। একই সময়ে নতুন করে ১১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এ বছর আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৪০ জনে।
রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১১৪৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে ২৮২, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন ও সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ডেঙ্গু সংক্রান্ত মৃত্যুর সর্বোচ্চ ঘটনা সেপ্টেম্বর মাসে ঘটেছে, যেখানে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া জানুয়ারি মাসে ১০ জন, ফেব্রুয়ারি ৩ জন, মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি, এপ্রিল ৭ জন, মে ৩ জন, জুন ১৯ জন, জুলাই ৪১ জন, অগাস্ট ৩৯ জন এবং অক্টোবর মাসে এ পর্যন্ত ৪৪ জনের স্বাস্থ্য হয়েছে।
হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি—১৫,৮৬৬ জন ভর্তি হয়েছেন। অন্যান্য মাসের ভর্তি সংখ্যা যথাক্রমে: জানুয়ারি ১,১৬১, ফেব্রুয়ারি ৩৭৪, মার্চ ৩৩৬, এপ্রিল ৭০১, মে ১,৭৭৩, জুন ৫,৯৫১, জুলাই ১০,৬৮৪, অগাস্ট ১০,৪৯৬।
উল্লেখ্য, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,১১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১,৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন। এভাবে ডেঙ্গু এখনো দেশের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিদ্যমান।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে