প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র স্মরণীতে সাব্বির হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানোর পর আব্দুল্লাহ আল-মামুনকে আবার কারাগারে পাঠানো হয়।
গত ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়া তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলা সূত্রে জানা যায়, সাব্বির রাজধানীর একটি বায়োবিড কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করছিলেন। আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানার ৭নং সেক্টরের রাজউক মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র স্মরনী রোডে ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন সাব্বির। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে গুলি চালালে সাব্বিরের গলায় গিয়ে লাগে।
পরে আবরার হানিফ (২৬) নামে একজনকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরে গত বছরের ১৯ সেপ্টেম্বর সাব্বিরের বাবা আমোদ আলী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

এদিকে, অন্য এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে শিক্ষামন্ত্রী যতদিন তার পদ অলংকৃত করেন অথবা যতদিন তাকে নিজের একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করেন, ততদিন পর্যন্ত তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদ
৯ ঘণ্টা আগে
২০২৪ সালের ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন সরওয়ার আলম। সচিব পদমর্যাদায় তাকে এ নিয়োগ দেওয়া হলেও পরে অন্তর্বর্তীকালীন সরকার তাকে সরিয়ে দেয়। এখন নতুন করে আবার তিনি নিয়োগ পেলেন।
১০ ঘণ্টা আগে
বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি আমরা ২৯৯টি আসনের নির্বাচনে ভোটগ্রহণ করেছিলাম।
১০ ঘণ্টা আগে