সিটি ও ঢাকা কলেজের সংঘর্ষে আহত হয়ে ঢামেকে ৩২

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিয়েছেন। হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া উত্তেজনা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছেন। অন্যদিকে সিটি কলেজের ভেতরে আটকে পড়া শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দিচ্ছেন সেনাবাহিনী।

এই সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন– শাহরিয়ার (২১), নূর হোসেন (২৪), মো. তুষার (১৮), অনিম (২১), সিজান (১৮), রিফাত (২১), আরাফাত (২১), নিরব (২১), শরিফ (২১), ইয়াকুব (১৮), মেহেদী হাসান (২১), আল ইমরান (১৮), তানভীর (১৮), সুজন (১৮), আরিফ (১৭), মহিউদ্দিন (২৩), তারেক (৩২), তাহসিন (১৮), ফয়সাল (১৮), তরিকুল ইসলাম রাজীব (২৫), মো. আলী (১৭), হাসান (১৮), ইসমাইল (১৮), ফাইয়াদ (১৮), মাহির (১৭), সাকিন (১৮), তানভীর (১৮), তামিম (১৮), তাসফিকুর রহমান (১৭), আশিক (১৮), রাজ (১৮) ও মেহেদী (১৮)।

জানা যায়, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর ও পরবর্তীতে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাস ভাঙচুরকে কেন্দ্র করে বিকেল ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে পুরো এলাকা জুড়ে বন্ধ হয়ে যায় যায় চলাচল, সৃষ্টি হয় অসহনীয় যানজটের। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

৯ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১০ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১১ ঘণ্টা আগে

তেজগাঁও কলেজের মসজিদে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা

১ দিন আগে
Advertisement