প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রকাশিত হয়েছে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। গত বছরের একই পরীক্ষার সঙ্গে তুলনা করে দেখা যায়, এ বছর পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। এর মধ্যে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ফল ঘোষণা করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
এ হিসাবে গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে শতাংশ হিসেবে ১৮ দশমিক ৯৫ পয়েন্ট। ২০২৩ সালে গড় পাসের হার ছিল আরেকটু বেশি— ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
এদিকে এ বছর এইচএসসি ও সমমান মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৪৫ হাজার ৯১১ জন।
এ হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ৪৭ শতাংশের কিছু বেশি। সংখ্যার হিসাবে গত বছরের তুলনায় ৭৬ হাজার ৮১৪ জন কম শিক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে।
২০২৩ সালে অবশ্য জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ২০২৪ সালের চেয়ে কম, যদিও সেটিও এ বছরের তুলনায় বেশি। ওই বছর (২০২৩ সালে) ৯২ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৯ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১০ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১০ ঘণ্টা আগে