ফেনী প্রতিনিধি

ফেনীতে বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে মা-বাবা শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। তারা হলেন, ওষুধ কোম্পানি এরিস্ট্রো ফার্মার ফেনী ডিপোর সহকারী ইনচার্জ আশিষ কুমার (৪০), স্ত্রী টুম্পা রাণী (৩০) ও ছেলে ঋক কুমার (৯)। আশিষ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নেপাল সরকারের ছেলে।
গুরুতর আহত অবস্থায় সবাইকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের ইতালি ভবনে বাড়ির ৫ম তলায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রহুল আমিন বলেন, রাতে কাজ শেষ করে আশিষ বাসায় ফেরেন। হঠাৎ ওই ভবন থেকে বিকট আওয়াজ শুনে বাইরে গিয়ে তাদের তিনজনকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাই।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
৯ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
১০ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
১১ ঘণ্টা আগে