রাজধানীতে গাড়িচাপায় ঝরল ২ প্রাণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, বৃহস্পতিবার (২০ জুন) ভোর সোয়া পাঁচটার দিকে একটি ট্রাক পল্টন মোড়ে রাস্তার ডিভাইডারের ওপর উঠে যায়। সেখানে ভবঘুরে প্রকৃতির এক লোক ঘুমিয়ে ছিল। সে চাপা পড়ে মারা যায়। তার বয়স আনুমানিক (৩২) বছর হবে। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে সকাল ৬ টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর মৃত্যু নিশ্চিত করেন।

এছাড়া যাত্রবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানান, রাত সোয়া একটার দিকে যাত্রাবাড়ী থানার জনপথ মোড়, ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর এ বিষয়ে সচিবালয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী।

৬ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬

ডিএমপি জানায়, গত এক দিনে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারী এলাকা থেকে সর্বোচ্চ ৫২ জন এবং তেজগাঁও এলাকা থেকে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মিরপুর থেকে ৪১ জন, উত্তরা থেকে ৪২ জন, মতিঝিল থেকে ৩৬ জন, রমনা এলাকা থেকে ২২ জন, লালবাগ থেকে ২১ জন, গু

৭ ঘণ্টা আগে

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা ‘বৈধ’ বলে রায় দিয়েছেন হাই কোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

৭ ঘণ্টা আগে

উপজেলা পর্যায়ে সব ধরনের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলোকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করার প্রক্রিয়া চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং জেলা হা

৭ ঘণ্টা আগে