প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতেই ছুটি বাড়ানোর চিন্তাভাবনা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। এই সম্ভাব্য তারিখ বিবেচনায় ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুইদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। তবে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং জনভোগান্তি কমাতে এই ছুটি আরও দীর্ঘ করার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে বিবেচনাধীন রয়েছে।
উল্লেখ্য যে, প্রতিবছরই ঈদের সময় অতিরিক্ত যাত্রীবোঝাই এবং যানজট নিরসনে বিভিন্ন মহল থেকে ছুটি বাড়ানোর দাবি ওঠে। এবারও সেই ধারাবাহিকতায় সরকার ছুটির ক্যালেন্ডারে কিছুটা পরিবর্তন এনে সাধারণ মানুষের ঈদযাত্রা আরও আরামদায়ক করার চেষ্টা করছে। মন্ত্রিসভার সবুজ সংকেত পেলে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশা করা হচ্ছে।

বিপিসি আশ্বস্ত করেছে যে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত আমদানি কার্যক্রম সচল রয়েছে এবং খুব দ্রুতই পর্যাপ্ত বাফার স্টক গড়ে তোলা হবে। একইসঙ্গে সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায়কারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।
১৫ ঘণ্টা আগে
কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। দুর্বৃত্তরা তাকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে নগদ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ থেকে প্রায় এক লাখ টাকা লুট করে পরে ছেড়ে দেয়।
১৫ ঘণ্টা আগে
দিবসটি উপলক্ষে সরকারের নির্ধারিত প্রতিপাদ্য—‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—ব্যাংকিং খাতের প্রতিটি কর্মসূচিতে তুলে ধরতে বলা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
বিমানবন্দরে তাদের প্রাথমিক চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি, পাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তাদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা সবার সঙ্গে বিনিময় করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে