প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র কোরআন শরীফ নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহার এবং এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী এ দাবি জানান। বিবৃতিটি সই করেছেন সংগঠনটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।
বিবৃতিতে মাওলানা মহিউদ্দীন রাব্বানী বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে আইনমন্ত্রী বলেছেন, ‘আমি কোরআনের আলোকে সংবিধান রচনা করতে পারি, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না।’ তার এ বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং মুসলমানের ঈমান-আকিদার মৌলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।
মাওলানা মহিউদ্দীন রাব্বানী আরও বলেন, কুরআন মাজিদ কোনো মানুষের তৈরি সংবিধান নয় যে রাষ্ট্রীয় প্রয়োজনের বিবেচনায় তা গ্রহণ বা বর্জন করা হবে। কুরআন মহান আল্লাহ তাআলার কালাম। মুসলমানের কাছে কুরআনের প্রতি ঈমান কোনো রাজনৈতিক পছন্দ-অপছন্দের বিষয় নয়; এটি ঈমানের অবিচ্ছেদ্য অংশ।
তিনি আরও বলেন, মানুষের তৈরি সংবিধান পরিবর্তনশীল ও সংশোধনযোগ্য। কিন্তু আল্লাহর নাজিলকৃত কুরআনের বিধান মানুষের ইচ্ছা-অনিচ্ছা কিংবা রাজনৈতিক সুবিধা-অসুবিধার ভিত্তিতে নির্ধারণ করা যায় না। কুরআনের বিধানকে অস্বীকার বা অগ্রাহ্য করার কোনো বক্তব্য মুসলমানের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।
বিবৃতিতে বলা হয়, কুরআনের মর্যাদা ও বিধান নিয়ে কোনো অস্পষ্টতা, অবজ্ঞা কিংবা বিভ্রান্তিকর বক্তব্য গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আইনমন্ত্রীর কাছ থেকে এ ধরনের বিষয়ে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশিত।
মাওলানা রাব্বানী বলেন, গণমাধ্যমে প্রচারিত বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রীকে অবিলম্বে তাঁর অবস্থান জাতির সামনে স্পষ্ট করতে হবে। বক্তব্যটি যথার্থ হয়ে থাকলে তা প্রত্যাহার করে তাওবা করতে হবে এবং মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের আপস বা বিভ্রান্তি মেনে নেওয়া হবে না।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। মৌসুমি বায়ু বাংলাদেশে বর্তমানে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
২ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার, ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর আয়োজনের জন্য দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, চলতি বছরের নভেম্বরেই সফরটি আয়োজনের চেষ্টা চলছে।
৭ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি ও পরে তা ঘনীভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে