১৬ দিন বন্ধ থাকবে পোস্তগোলা সেতু, বিকল্প পথে চলার নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (এন-৮: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মহাসড়কের তৃতীয় কিলোমিটারে অবস্থিত বুড়িগঙ্গা সেতু-১ (পোস্তগোলা সেতু) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ করা হবে।

এসএসসি পরীক্ষার সূচির সঙ্গে সমন্বয় করে পূর্ব ঘোষিত ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ তারিখ এর পরিবর্তে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ তারিখ পর্যন্ত উক্ত দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে।

মেরামতকালীন সময়ে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে বলেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

এর মধ্যে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত- এই ১৬ দিন ভারী যানবাহন চলাচল করতে পারবে না সেতু দিয়ে। তবে বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচদিন বন্ধ থাকবে।

গত সোমবার এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (এন-৮: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মহাসড়কের তৃতীয় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা সেতু-১ এর (পোস্তগোলা সেতু) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে।

এজন্য ভারী যানবাহন (ট্রাক-পিকআপ ভ্যান, কাভার্ডভ্যান, কনটেইনারবাহী লরি) ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এবং হালকা যানবাহন (বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ইত্যাদি) ২৪ ও ২৬ এবং ১, ৪ ও ৮ মার্চ- এই পাঁচদিন বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হলো।

ভারী যানবাহন ও বড় বাসের জন্য নির্দেশনা বিকল্প সড়কসমূহ

ক. যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।

খ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক হতে যাত্রাবাড়ীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করবে।

গ. গাবতলী থেকে ছেড়ে আসা দক্ষিণ অঞ্চলগামী যানবাহন সমূহ পাটুরিয়া দৌলতদিয়া ফেরীঘাট হয়ে যাতায়াত করবে।

ঘ) দেশের পূর্বাঞ্চল/দক্ষিণ পূর্বাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চল/দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যানবাহনসমূহ চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট হয়ে যাতায়াত করবে।

ঙ) দেশের উত্তরাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী যানবাহন সমূহ বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াত করবে।

হালকা যানবাহন (মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি, অটোরিক্সা) জন্য বিকল্প সড়কসমূহ

ক) পদ্মা সেতু হতে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর-মুন্সীগঞ্জ- মুক্তারপুর সেতু- ৩য় শীতলক্ষ্যা সেতু- মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে।

খ) সিলেট, চট্টগ্রাম হতে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর হতে ৩য় শীতলক্ষ্যা সেতু- মুক্তারপুর সেতু মুন্সীগঞ্জ- শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে।

গ) পদ্মা সেতু হতে ঢাকাগামী যানবাহন শ্রীনগর দোহার- নবাবগঞ্জ- কেরানীগঞ্জ (আর-৮২০) সড়ক, তুরাগ-রোহিতপুর (জেড-৫০৬৯), আব্দুল্লাহপুর- রাজাবাড়ী বাজার- কোনা খোলা মোড়-বছিলা সেতু- মোহাম্মদপুর সড়ক ব্যবহার করতে পারবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১১ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৩ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৫ ঘণ্টা আগে