টাঙ্গাইলে নৌকার মিছিলে গুলির অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৫ আসনে বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ও আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া ছানোয়ার হোসেনের সমর্থকদের ছোড়া গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও রোকন মিয়া। তাদের মধ্যে রোকনের অবস্থা গুরুতর।

আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ জানান, রাতে বাঘিলে নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করে। এ সময় বর্তমান এমপি ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন আহত হয়েছে। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় এমপি ছানোয়ার হোসেন বলেন, নৌকার মিছিলে গুলি হয়েছে এমন ঘটনা জানা নেই। তবে গত রাতে ওই এলাকার আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। রাত ১১টায় নৌকার মিছিলে গুলি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু আমার লোকজন দেখেছে, সেখানে মিছিলের কিছু ছিল না। ৫/৭টি মোটরসাইকেল নিয়ে মুখ ঢেকে কিছু লোক এসেছিল। আমার লোকজনও সেখানে ছিল। তারা যদি গুলিই করতো তাহলে সেখানেই দাঁড়িয়ে থাকবে কেন! পরে পুলিশ তাদের সঙ্গে নিয়ে আলামত সংগ্রহ করে কথা বলার জন্য থানায় নিয়ে গ্রেপ্তার দেখিয়েছে।

বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, আমি দুই বারের নির্বাচিত এমপি। নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে আছি। আমাকে হেয় করতে এমন নাটক সাজানো হয়ে থাকতে পারে।

তার আরও অভিযোগ, গত দুই বার নৌকা প্রতীকে লড়ার সময়ও অভিযোগকারীরা আমার বিপক্ষে ছিল।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-৫ আসনে এমপি নির্বাচিত হন ছানোয়ার হোসেন। তবে এবার তাকে সরিয়ে ওই আসনে মামুনুর রশিদকে নৌকার মাঝি করেছে আওয়ামী লীগ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

১২ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

১৪ ঘণ্টা আগে