প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিমানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম এক ধাক্কায় অনেকটা কমিয়েছে কমিয়েছে সরকার। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটের ফ্লাইটের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন মূল্য ঘোষণা করে সংস্থাটি।
নতুন মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা ৪৫ পয়সা। এর আগে গত ৭ এপ্রিল নির্ধারিত দাম ছিল ২২৭ টাকা ৮ পয়সা। ফলে প্রতি লিটারে দাম কমেছে ২১ টাকা ৬৩ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার। গত মাসে এই দাম ছিল ১ দশমিক ৪৮০৬ ডলার।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা এবং অভ্যন্তরীণ চাহিদার ভিত্তিতে নিয়মিত মাসিক সমন্বয়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।
সংশ্লিষ্টরা বলছেন, জেট ফুয়েলের দাম কমায় দেশের এভিয়েশন খাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এতে এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় কিছুটা কমবে এবং যাত্রী পর্যায়ে বিমান ভাড়াও আংশিক কমানোর সুযোগ তৈরি হতে পারে।
এর আগে গত ৭ এপ্রিল বিইআরসি জেট ফুয়েলের দাম বাড়িয়েছিল, যা নিয়ে এভিয়েশন খাতে উদ্বেগ দেখা দিয়েছিল।
রাজনীতি/একে

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৫ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৫ ঘণ্টা আগে