এ বছর নজরুল পুরস্কার পেলেন যারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নজরুল-সঙ্গীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি প্রদানের নিমিত্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ‘নজরুল-পুরস্কার’ প্রবর্তন করেছে। এই ধারাবাহিকতায় ‘নজরুল-পুরস্কারনীতিমালা ২০২৪’ অনুযায়ী ‘নজরুল-পুরস্কার ২০২৩ ও ‘নজরুল-পুরস্কার ২০২৪’ প্রদানের জন্য মনোনীত ব্যক্তিদের নাম চূড়ান্ত করা হয়েছে।

নজরুল পুরস্কার ২০২৩-এর জন্য মনোনীত গুণীজন হলেন-

১. নজরুল গবেষণায় অনন্যসাধারণ অবদানের জন্য এ মনোনয়ন দেয়া হয়েছে প্রফেসর ইরশাদ আহমেদ শাহীনকে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার নজরুল-গবেষক ও ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক।

২. নজরুল-সঙ্গীতে অনন্যসাধারণ অবদানের জন্য মনোনীত করা হয়েছে জনাব রুমী আজনবীকে। তিনি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক।

নজরুল পুরস্কার ২০২৪-এর জন্য মনোনীত গুণীজন হলেন-

১. নজরুল-গবেষণায় অনন্যসাধারণ অবদানের জন্য মনোনীত হয়েছেন জনাব আবদুল হাই শিকদার। তিনি নজরুল-গবেষক ও সম্পাদক, দৈনিক যুগান্তর।

২. নজরুলের কবিতা আবৃত্তিতে অনন্যসাধারণ অবদানের জন্য মনোনয়ন দেয়া হয়েছে জনাব নাসিম আহমেদকে। তিনি আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক ও সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিমকোর্ট।

উল্লেখ্য, প্রতি বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রতিটি বিষয়ে পুরস্কারের জন্য পুরস্কার প্রাপ্তদেরকে পদক, দুই লক্ষ টাকা এবং সম্মাননা স্মারক দেয়। এ বছর পুরস্কার প্রাপ্তদের রৌপ্য পদক দেয়া হচ্ছে।

আগামী ২৫মে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।

এই বিষয়ে ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব মোঃ লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘নজরুলের বিদ্রোহী চেতনাদীপ্ত ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে এবারের নজরুল পুরস্কার ভীষণ তাৎপর্যপূর্ণ। এবার যারা পুরস্কৃত হলেন তারা সবাই সারা জীবনব্যাপী নজরুল চর্চায় অনন্যসাধারণ কৃতিত্বের সাক্ষর রেখেছেন। নজরুল ইনস্টিটিউট তাদের কর্মের মূল্যায়ন করে আগামী প্রজন্মের জন্য নজরুল চেতনার দ্বারকে আরও প্রসারিত করল।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

৪ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৭ ঘণ্টা আগে

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৮ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৮ ঘণ্টা আগে
Advertisement