রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চরআড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে এক গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
শনিবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোটকেন্দ্রের পাশের বাগান থেকে রাজবাড়ী জেলা পুলিশ ও বালিয়াকান্দি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত রঞ্জিত কুমার দে (৪০) বালিয়াকান্দি সদর ইউনিয়নের চরআড়কান্দির দাস পাড়ার মৃত শিবেন্দ্র নাথ দের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গ্রাম পুলিশ রণজিৎ কুমার চর আরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। ওই বিদ্যালয়ের নাইটগার্ড ইউসুফ হোসেনও তার সঙ্গে ছিল। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রঞ্জিত প্রকৃতির ডাকে বাইরে বের হয়। এরপর তিনি আর ফিরে আসেননি। পরে নাইটগার্ড বিষয়টি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে রাতেই খোঁজাখুঁজি শুরু হয়। এরপর সকালে বিদ্যালয়ের পাশে টয়লেটের পিছনে একটি বাগানের মধ্যে তার মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। হত্যার খবর শুনে ভোরেই রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান ঘটনাস্থলে আসেন বলেও জানান তিনি।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আশা করছি তারা দ্রুতই তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবেন।
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদ জানান, গ্রামপুলিশ সদস্য রঞ্জিতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। খুব দ্রুত সময়ের মধ্যেই এর রহস্য উন্মোচন ও অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে। এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের বিভিন্ন সুবিধা দিতে অগাস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে এই কার্ড’ চালু করবে সরকার।
১৫ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
১৭ ঘণ্টা আগে
এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।
১৮ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
১৯ ঘণ্টা আগে