প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি থেকে লুট হওয়া এক হাজার ৯৭টি অস্ত্র, ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি ও ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিভিন্ন ধরনের ১ হাজার ৯৭টি অস্ত্র, ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১ হাজার ৪৮২টি টিয়ার গ্যাস সেল এবং ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। ছাত্রদের এই কোটাবিরোধী আন্দোলন এক সময় গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার ফলে গত ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে বিদেশে পালিয়ে যান শেখ হাসিনা।
ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ এবং লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
৩ ঘণ্টা আগে
আবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদরের বাসিন্দা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৪ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এসব অঞ্চলের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
৪ ঘণ্টা আগে
নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি কোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডিসহ কোনো ধরনের নকশাতেই প্রধানমন্ত্রীর ছবি রাখা যাবে না।
৫ ঘণ্টা আগে