পাসের হার ও জিপিএ-৫— ২ সূচকেই এগিয়ে মেয়েরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২৩: ১৯
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষ বোর্ডগুলো। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে পাসের হার বেশি। শুধু তাই নয়, জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও এগিয়ে রয়েছে মেয়েরাই।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ফল ঘোষণা করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে সাত লাখ ২৬ হাজার ৯৬০ জন।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী তিন লাখ ৯৩ হাজার ৯৬ জন, ছাত্র তিন লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। সে হিসাবে ছাত্রদের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন বেশি ছাত্রী এ পরীক্ষায় পাস করেছে।

কেবল সংখ্যা নয়, পাসের হারেও এগিয়ে মেয়েরা। এ পরীক্ষায় তাদের গড় পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ। আর ছাত্রদের মধ্যে গড় পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা অনেকটাই এগিয়ে রয়েছে ছেলেদের চেয়ে। এ বছর সারা দেশে জিপিএ-৫ পেয়েছে মোট ৬৯ হাজার ৯৭ জন। এর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন, ছাত্র ৩২ হাজার ৫৩ জন। সে হিসাবে ছাত্রদের তুলনায় চার হাজার ৯৯১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

এ বছর সার্বিকভাবে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে ঢাকা বোর্ডে। আর পাসের হার সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কেমন আবহাওয়া থাকবে ঈদের দিনে

রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাব

১৩ ঘণ্টা আগে

জাতীয় ঈদগানে প্রধান জামাত সাড়ে ৭টায়, ঢাকায় আর কখন কোথায় ঈদের নামাজ

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টার এই জামাত ছাড়াও রয়েছে আরও চারটি ঈদ জামাত। এ মসজিদে প্রথম ঈদের জামাত সকাল ৭টায়। এরপর একে একে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে বাকি চার ঈদ জামাত হবে।

১৩ ঘণ্টা আগে

আত্মত্যাগের বার্তা নিয়ে এলো ঈদুল আজহা

মহান আল্লাহর প্রতি নিবেদন আর আত্মত্যাগের যে পরাকাষ্ঠা হজরত ইব্রাহিম (আ.) দেখিয়েছিলেন, তার স্মরণেই প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহার দিন আত্মত্যাগের প্রতীকী রূপ হিসেবে পশু কোরবানি দিয়ে থাকে মুসলিমরা। ঈদুল আজহা তাই মুসলিমদের অন্যতম উৎসব হলেও সে উৎসব আসে ত্যাগ, তাকওয়া বা খোদাভীতি আর আল্লাহর প্

১৪ ঘণ্টা আগে

৬ শিশু মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ওই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬টি প্রাণ ঝরে গেছে। বিষয়টি তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্

১৭ ঘণ্টা আগে