প্রতিবেদক, রাজনীতি ডটকম

এইচআর লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাইমা চৌধুরী মর্যাদাপূর্ণ ‘২০২৪ গ্লোবাল ইয়ুথ লিডার’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
সম্প্রতি অস্ট্রিয়ায় অবস্থিত জাতিসংঘের সদরদপ্তর ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘২০২৪ ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্স: ডিজাইনিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ অনুষ্ঠানে তাঁকে এ স্বীকৃতি প্রদান করা হয়। আজ এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।
ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্স তাদের বিবৃতিতে জানায়, উইমেনস ইন্টারন্যাশনাল শিপিং অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশন এশিয়ার কার্যনির্বাহী সদস্য এবং এর বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী কন্টেইনার জাহাজের একমাত্র মালিক ও অপারেটর কর্ণফুলী গ্রুপের কোম্পানি এইচআর লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাইমা চৌধুরীকে তাঁর অসামান্য কাজের জন্য পুরস্কারে ভূষিত করা হয়েছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে তার অফিসকক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, এ স্বীকৃতি তাঁর পরিবেশ এবং টেকসই উন্নয়ন ভাবনাকে বাস্তবায়ন করার, সমুদ্রখাতকে পরিবেশবান্ধব করার এবং শিপিং ও লজিস্টিকস খাতে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচনের গুরুত্ব তুলে ধরে। এটি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্ব প্রদানেরও স্বীকৃতি।

সরকার গ্রিন ভলান্টিয়ারিজম চালু করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালুসহ বেশকিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরাপদ, স্বাস্থ্যকর ও সবুজায়নের লক্ষ্যে সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করবে। আমরা ছাদ বাগান, নগর বনায়ন, ইকো ট্যুরিজমকে অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে চাই। এছাড়া, রিড
৬ ঘণ্টা আগে
বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর এ বিষয়ে সচিবালয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী।
৬ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, গত এক দিনে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারী এলাকা থেকে সর্বোচ্চ ৫২ জন এবং তেজগাঁও এলাকা থেকে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মিরপুর থেকে ৪১ জন, উত্তরা থেকে ৪২ জন, মতিঝিল থেকে ৩৬ জন, রমনা এলাকা থেকে ২২ জন, লালবাগ থেকে ২১ জন, গু
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা ‘বৈধ’ বলে রায় দিয়েছেন হাই কোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
৭ ঘণ্টা আগে