১০ দিনের চীন সফরে বাংলাদেশের প্রতিনিধিদল

ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিসহ ৮টি রাজনৈতিক দলের নেতা, ছাত্র-শিক্ষক, গবেষক ও সাংবাদিকদের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ১০ দিনের চীন সফরে বেইজিং পৌঁছেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সফরের প্রথম দিন সকালে প্রতিনিধিদলটি বেইজিংয়ের হাইতিয়েন জেলায় অবস্থিত চীনের খ্যাতনামা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠান আইফ্লাইটেক পরিদর্শন করেন। অনুবাদ প্রযুক্তিসহ প্রতিষ্ঠানটির উদ্ভাবিত বিভিন্ন পণ্য ও অ্যাপ সম্পর্কে জানেন প্রতিনিধিদলের সদস্যরা।

পরে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় আইফ্লাইটেকের কার্যক্রম তুলে ধরনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তাঁরা বলেন, বন্ধুদেশ হিসেবে বাংলাদেশও চীনের অত্যাধুনিক এ প্রযুক্তি থেকে উপকৃত হতে পারে। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা ড. মঈন এআই প্রযুক্তিতে চীনের সাফল্যের প্রশংসা করেন। বাংলাদেশের তরুণরা চীনে এসে এআই প্রযুক্তিতে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে লব্ধ সেই জ্ঞান কাজে লাগাতে পারে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তবে এআই প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান বাংলাদেশের সাবেক এই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।

একই দিন বিকালে প্রতিনিধিদলের সদস্যরা ‘চীনের আধুনিকায়ন ও বাংলাদেশের সুযোগ’ শীর্ষক সেমিনারে যোগ দেন। সেমিনার মূল বক্তব্য উপস্থাপন করেন চীনের সমাজ বিজ্ঞান একাডেমির অধীন, চীনের জাতীয় আধুনিকায়ন একাডেমির গবেষক, অধ্যাপক মা ফং।

অধ্যাপক ফং বলেন, ১৯৪৯ সালে গণচীন প্রতিষ্ঠার পর থেকে ধাপে ধাপে আধুনিকায়নের পথে এগিয়ে গেছে চীন। দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে চীনের নেতারা নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন এবং জনকেন্দ্রিক উন্নয়নের পথে দেশকে পরিচালিত করে যাচ্ছেন। বন্ধুপ্রতীম দেশ হিসেবে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশও এর সুফল পেয়েছে। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর উদাহরণ তুলে ধরেন। ভবিষ্যতেও বাংলাদেশ চীনের আধুনিকায়ন প্রক্রিয়া থেকে উপকৃত হতে পারে বলে মনে করেন অধ্যাপক ফং।

বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান ড. মঈন অবকাঠামো উন্নয়নসহ বাংলাদেশ ও চীনের ৪টি প্রধান সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করেন এবং এ সবক্ষেত্রে চীনের সহযোগিতা কামনা করেন। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রতিনিধিদলটি বেইজিংয়ের ল্যান্ডর্মার্ক চীনের মহাপ্রাচীর পরিদর্শন করে।

বিএনপি প্রতিনিধি দলে রয়েছেন, ড. মঈনের স্ত্রী রোকসানা খন্দকার, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুবদলের সাধরণ সম্পাদক নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধরণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্য ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের আবুল হাসান মোহাম্মদ শহিদুল ইসলাম, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. এ জেড এম ফরিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ম্যুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

মিডিয়া ও থিঙ্কট্যাঙ্ক প্রতিনিধিদের মধ্যে রয়েছেন কূটনৈতিক সংবাদদাতা সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক মো. আরিফুজ্জামান, ইউএনবির বিশেষ প্রতিনিধি মুহাম্মদ আব্দুর রহমান জাহাঙ্গীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণা কর্মকর্তা নাহিয়ান সাজিদ খান।

প্রতিনিধিদলে ছাত্রনেতাদের মধ্যে রয়েছেন, আলী আহসান জোনায়েদ, রাফি সালমান রিফাত, ও রিয়াজ হোসেন। প্রতিনিধি দলটি বেইজিং সফর শেষে চীনের শায়ানসি ও ইউননান প্রদেশে সফর করবেন। ৬ মার্চ প্রতিনিধিদলটি দেশে ফিরবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

৭ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

২০ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

২১ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

১ দিন আগে
Advertisement