অটোরিকশা উল্টে প্রাণ গেল ২ পুলিশ সদস্যের

ভাঙ্গায় অটোরিকশা উল্টে ঘটনাস্থলে দুজন পুলিশ সদস্য নিহত হন। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাইওয়ে থানার দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিন পুলিশসহ চারজন।

নিহতরা হলেন- ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ইসলাম ও কনস্টেবল নাসির হোসেন। আহতরা হলেন- একই থানার কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন, মিথোয়াইচিং মারমাসহ অটোরিকশার চালক। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ফরিদপুর যাচ্ছিলেন পাঁচজন পুলিশ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হন চারজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনম। ওসি জানান, ঘটনাস্থলেই দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৪ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াত এমপির, বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

২১ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

২১ ঘণ্টা আগে