বাংলাদেশের প্রকৃত বন্ধু কে? সেটা জনগণ জানে: চীনের রাষ্ট্রদূত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২: ৫৬

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের প্রকৃত বন্ধু কে? সেটা বাংলাদেশের জনগণ জানে।

তিনি আরও বলেন, প্রয়োজনের সময় যে বন্ধু, সে-ই তো প্রকৃত বন্ধু।

বুধবার সকালে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিকদের চীনের রাষ্ট্রদূত এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের বন্ধু দাবি করে—এমন একটি দেশ বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে। তারা বাংলাদেশিদের ওপর একতরফা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে।

চীন কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না—এমন দাবি করে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘এর পরিবর্তে আমরা বাংলাদেশকে বৃহত্তর অর্থনৈতিক সাফল্য এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার উন্নতির জন্য সাহায্য করতে চাই।

এর আগে রাষ্ট্রদূত ওয়েন বেসরকারি ওই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এনামুর রহমানের কাছে এসব কিট হস্তান্তর করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীর সবুজবাগে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

নিহত পলাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম আবুল বাশার। তিনি সবুজবাগ থানাধীন ৭১ নম্বর মাদারটেক এলাকায় থাকতেন।

৫ ঘণ্টা আগে

৪ ডিআইজিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

হজের বিমান ভাড়া কমছে ২৫ হাজার টাকা

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৯ ঘণ্টা আগে