বিপ্লব কুমারসহ ডিএমপির আরো ৩ কর্মকর্তা বদলি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়। একই আদেশে বদলি করা হয়েছে ডিএমপির আরো দুই কর্মকর্তাকে।

আদেশপত্র সূত্রে জানা গেছে, ডিএমপির যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তরে বদলি করা হয়েছে। একই সঙ্গে যুগ্ম কমিশনার গোয়েন্দা উত্তর, খোন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনার (অপারেশন)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে অন্য এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবিপ্রধান হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিবিপ্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান, একদিনে ২ হাজার ৩৩৬ মামলা

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।

৯ ঘণ্টা আগে

‘বৈষম্য দূর ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’

১০ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

১১ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

প্রধানমন্ত্রীও এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শিগগিরই সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

১১ ঘণ্টা আগে