ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খালেদ হাসানের নিখোঁজ থাকা চার দিনের কোনো কিছুই পুরোপুরি মনে নেই বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। এ সময় তার সাথে তার বাবা লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
লুৎফর রহমান সংবাদ সম্মেলনে বলেন, “খালেদের ওপর ‘জিনের আছর’ থাকতে পারে বলেও আশঙ্কা করি। এর আগেও ‘দু-একবার’ খালেদ এরকম নিখোঁজ হয়ে গিয়েছিল। সর্বশেষ খালেদ নবম বা দশম শ্রেণিতে থাকা অবস্থায় এমন পাঁচ ছয় দিনের জন্য নিখোঁজ হয়েছিল।”
লুৎফর রহমান বলেন, ‘নবম বা দশম শ্রেণিতে থাকাকালীন সে একবার এ রকম নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে কয়েক দিন পরে তাকে পাওয়া যায়; কিন্তু এই বিষয়টি আমরা খালেদকে জানাইনি।’
ডাক্তারের বরাত দিয়ে খালেদের বাবা জানান, সে বর্তমানে মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। আগামী শনিবার আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর তার মানসিক অবস্থার বিষয়ে আরো জানা যাবে।
ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবার দৃষ্টি ফেরাতে এত দিন আত্মগোপনে থাকার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে খালেদ বলেন, ‘ডাকসু নিয়ে এখনো আমার কোনো পরিকল্পনা নেই। আমি দাঁড়াব কি না, সেটি এখনো ঠিক করিনি। তবে যদি দাঁড়াই তার জন্য আমাকে এ ধরনের পথ বেছে নিতে হবে, এমনটি আমার মনে হয় না। তবে ডাকসু নিয়ে আমার এখনো কোনো প্ল্যান নেই।’

প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালার বিধি-৯ এর উপবিধি (১) প্রতিস্থাপন করে নতুন প্রতীক তালিকা নির্ধারণ করা হয়েছে। অনুচ্ছেদ ২০-এর দফা (১) অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে সংরক্ষিত তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে
এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাতে নতুন প্রজ্ঞাপনে যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক রেখে বাকি সব শুল্ক ও কর তুলে নেওয়া হয়েছে সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে। কেবল ব্যক্তি নয়, বাণিজ্যিকভাবে আমদানিকারকদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য হবে।
১৫ ঘণ্টা আগে
রাষ্ট্রদূত জানান, প্রকল্পটিতে যেসব কারিগরি জটিলতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন। আগামী মাসের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।
১৬ ঘণ্টা আগে
সংলাপে সভাপতিত্ব করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। তিনি চলতি বছরের প্রথম সাত মাসের পরিসংখ্যান তুলে ধরে বলেন, এ সময়ে নারী ধর্ষণের ৪০০টি ঘটনা ঘটেছে। একই সময়ে ধর্ষণের পর হত্যার ৩৭টি এবং ধর্ষণচেষ্টার ১৫২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। নারী ও কিশোরীদের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ১৯১টি ঘটনাও নথিভু
১৯ ঘণ্টা আগে