বাতিঘরের দীপঙ্করকে থানায় নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০১: ২০

দেশের অন‍্যতম প্রকাশনা সংস্থা ও বই বিপণিকেন্দ্র বাতিঘর চট্টগ্রামের কর্ণধার দীপঙ্কর দাশকে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ওই মামলায় আসামির সংখ্যা ৭৩৫। এর মধ্যে ২৩৫ নম্বরে আছে দীপঙ্করের নাম।

শনিবার দুপুর ১টার দিকে দীপঙ্করকে চট্টগ্রাম নগরের বাতিঘরের জামালখান শাখা থেকে নিয়ে যায় কোতোয়ালি থানার একদল পুলিশ। ২১ বছরে পদার্পণ উপলক্ষ্যে এ দিনই বাতিঘর চট্টগ্রামের জামালখান কার্যালয়ে ছিল আবৃত্তি, আড্ডা ও সংগীতের আয়োজন।

বাতিঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমেদ রাশেদ রাজনীতি ডটকমকে বলেন, দুপুর পৌনে ১টার দিকে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বাতিঘরে আসেন। এরপর পুলিশের গাড়িতে করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

রাশেদ জানান, মামলার বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। ওই ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বাতিঘরের কর্ণধার।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, দীপঙ্করের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা আছে। মামলাসংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য তাকে থানায় নিয়েছিল পুলিশ।

নগরের নিউমার্কেট এলাকায় গত বছরের ৪ জুলাই ছাত্র–জনতার সমাবেশে হামলার একটি মামলায় আসামিদের তালিকায় দীপঙ্কর দাশের নাম রয়েছে। গত বছরের ২৩ সেপ্টেম্বর মামলাটি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

দীপঙ্করের স্বপ্নযাত্রার শুরু ২০০৫ সালে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ের ১০০ স্কয়ার ফুটের একটি বইয়ের দোকান থেকে। বিপুল বইয়ের সম্ভার নিয়ে নতুন আঙ্গিকে এর যাত্রা শুরু হয় ২০১২ সালে। সারা দেশে এখন বাতিঘরের ছয়টি বই বিপণিকেন্দ্র রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১২ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৩ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১৪ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১৫ ঘণ্টা আগে
Advertisement