সব প্রাথমিক বিদ্যালয়ে এ বছরই মিড ডে মিল, ৩ মাসে স্কুল ড্রেস: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ জুন ২০২৬, ১৩: ৪৭
বৃহস্পতিবার মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। ছবি: পিআইডি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকার শিশুদের জন্য মিড ডে মিল ও স্কুল ড্রেস প্রদান কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। চলতি বছরের মধ্যেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু এবং আগামী তিন মাসের মধ্যে স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত সরকারের সময় শিক্ষার্থীদের ড্রপ আউটের পরিমাণ বেড়ে গিয়েছিল। বর্তমান সরকার সবার আগে শিশুদের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে এবং এ বছরের মধ্যে সকল প্রাথমিক শিক্ষার্থীদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে।’

মন্ত্রী বলেন, আমাদের যে পরিকল্পনা, সে অনুযায়ী একটি স্কুলও খাবারবিহীন থাকবে না। একটি স্কুলও টেবিল ছাড়া থাকবে না। কোনো শিক্ষার্থী স্কুল ড্রেস ছাড়া থাকবে না। শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে কারিকুলামে যুক্ত করা হবে, শিক্ষার্থীরা যাতে হাসতে হাসতে শিখতে পারে সেজন্য সকল পদক্ষেপ নেবে সরকার।

তিনি আরও বলেন, সামনের দিনে তারা এগিয়ে যাবে। আমরা দেখতে চাই না, তারা ব্যাগভর্তি বই নিয়ে শিশুরা প্রতিষ্ঠানে যাচ্ছে। তারা হাসতে হাসতে খেলতে খেলতে প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। শিশুরাই আগামীতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন ববি হাজ্জাজ। মাহদী আমিন বলেন, সরকার এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেন শিক্ষার্থীরা নিজেদের পছন্দমত বিষয় নিয়ে নিজেকে তৈরি করতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সীমান্তে ২৪ ঘণ্টায় ১০ দফা ‘পুশইন’ চেষ্টার দাবি বিজিবির, সতর্কতা জোরদার

সম্প্রতি পশ্চিমবঙ্গে ‘অবৈধ অভিবাসী’ শনাক্ত ও ফেরত পাঠানো নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মে মাসের শুরুতে পশ্চিমবঙ্গ সরকার নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাস্তবায়নের ঘোষণা দেয়।

৪ ঘণ্টা আগে

রামিসা হত্যা: মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেকীন আগামী ৭ জুন মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন।

৫ ঘণ্টা আগে

১৩ দিনের ঈদযাত্রায় ৩০৬ প্রাণহানি, শুধু সড়কেই ২৮১

ঈদুল আজহার আগে-পরে ১৩ দিনে সারা দেশে সড়ক, রেল ও নৌ পথে ৩২৭টি দুর্ঘটনায় ৩০৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৬১ জন। এর মধ্যে কেবল সড়কেই ২৯২টি দুর্ঘটনায় ২৮১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮৩৭ জন।

৫ ঘণ্টা আগে

স্বামী-সন্তান কানাডায়, মিরপুরে মিলল ১২ বছর একা থাকা নারীর মরদেহ

মৃত নারীর স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী এবং তিনি প্রায় ১২ বছর ধরে ওই ফ্ল্যাটে একা থাকতেন। একই এলাকায় পরপর দু’টি এমন মর্মান্তিক ঘটনা নগরীর প্রবীণদের একাকীত্ব ও পারিবারিক সুরক্ষার বিষয়টি নিয়ে নতুন করে ভাবিয়ে তুলছে।

৬ ঘণ্টা আগে