প্রতিবেদক, রাজনীতি ডটকম

ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাসহ চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এই আদেশ জারি করা হয়।
বরখাস্ত হওয়া বাকি তিন কর্মকর্তা হলেন- গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রফিকুল ইসলাম, ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তানজিল আহমেদ এবং এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক ডিসি ও বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জসীম উদ্দীন মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত ৩০ অক্টোবর রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেহেতু, মো. জসীম উদ্দীন মোল্লাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ৩০ অক্টোবর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। তবে তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
গুলশান বিভাগের সাবেক এডিসি মো. রফিকুল ইসলামের প্রজ্ঞাপনে বলা হয়, বাড্ডা থানার মামলায় গত ১৮ অক্টোবর গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। মো. রফিকুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৮ অক্টোবর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন রফিকুল ইসলামকে চট্রগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের এসি তানজিল আহমেদের প্রজ্ঞাপনে বলা হয়, যাত্রাবাড়ী থানার মামলায় গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। তানজিল আহমেদকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৫ অক্টোবর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তানজিল আহমেদকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের প্রজ্ঞাপনে বলা হয়, হাটহাজারী মডেল থানার মামলায় গত ১৩ সেপ্টেম্বর গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। তিনিও সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৩ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন রফিকুল ইসলামকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
১৬ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
১৭ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
১৮ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে