ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিমতলা ও হাসাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে এসব ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন দুইজন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

অপর দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায়। পুলিশ জানায়, ঘন কুয়াশায় দেখতে না পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় একটি মিনি বাস। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি জানান, বাসটির ছাদ উড়ে গেছে এবং বাসটি দুমড়েমুচড়ে গেছে। কাভার্ডভ্যানটি আমরা জব্দ করেছি তবে চালক পালিয়ে গেছেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, দুইজন নিহত হয়েছেন। তারা ব্যক্তিরা হলেন- আব্দুল্লাহ পরিবহনের বাসচালকের সহযোগী মো. জীবন (৪৪), তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে। অপর নিহত হলেন- বাসযাত্রী মো. রায়হান (২৭), তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

আহত ব্যক্তিরা হলেন- অমিত (২৮), তাজুল (২৮), প্রভাত ইসলাম (২২), মো. সাগর (৪৯), আব্দুল রহমানসহ (১৮) ১৬ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ‘আসল’ ২ জন

গত ৩০ আগস্ট একই ঘটনায় র‍্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার

১২ ঘণ্টা আগে

আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক, সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা

১৩ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৩ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

১৩ ঘণ্টা আগে
Advertisement