প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, যে সমস্ত রাজনৈতিক দল এখন পর্যন্ত নির্বাচনে আসেনি, তারা যদি আসতে চায় তাহলে ৩০ নভেম্বরের আগে কমিশনকে জানাতে হবে। নির্বাচন নিয়ে সংবিধান অনুযায়ী যখন যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তাই করবে। নির্বাচনের তারিখ পেছানোর সুযোগ নেই। নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা রয়েছে। নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
মঙ্গলবার বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈশ্বিক কোনো চাপ নেই। তারা আমাদের কাছে জানতে চেয়েছেন আমাদের প্রস্তুতি কেমন, আমরা আমাদের প্রস্তুতি তাদেরকে জানিয়েছি। নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন।
নির্বাচনে গণমাধ্যমের জন্য নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, এবারের নীতিমালা সাংবাদিকবান্ধব নীতিমালা। নির্বাচনে গণমাধ্যমের কাছে আমরা সহযোগিতা আশা করব, গণমাধ্যমকেও আমরা সহযোগিতা করব। গণমাধ্যমের অধিকারের ওপর নির্বাচন কমিশন বাধা সৃষ্টি করবে না, আশা করি আপনারাও আমাদের কাজে বাধা সৃষ্টি করবেন না।
গত নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল, এবারের নির্বাচনে কেমন হবে- এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে, যার কারণে ভোটাররা উৎসবের সঙ্গে ভোটকেন্দ্রে আসবেন। এছাড়াও আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান করব, তারা যেন তাদের নেতাকর্মীদের নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রয়োগ করেন।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
১৭ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
১৮ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
১৯ ঘণ্টা আগে