উপদেষ্টা পরিষদের বৈঠকে সচিবালয়ে প্রধান উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৫: ৫৩
বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: ফোকাস বাংলা

দ্বিতীয়বারের মতো উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অংশ নিতে সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ১ নম্বর ভবনে এটাই হবে প্রথম কোনো সরকারপ্রধানের বৈঠক।

এর আগে গত বছরের ২০ নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। সে সময় উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছিল সচিবালয়ের ছয় নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের পুরোনো সভাকক্ষে। এবার মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নিজস্ব ভবনে বৈঠক হতে যাচ্ছে। এ ভবনটি সচিবালয়ের প্রেসক্লাব সংলগ্ন গেটের পাশে অবস্থিত।

প্রধান উপদেষ্টার সচিবালয়ে যাওয়া উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের ৮ আগস্ট শপথ গ্রহণ করে। এরপর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছিল, কারণ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর কার্যালয় ব্যবহারের উপযোগী ছিল না।

আগে সাধারণত মন্ত্রিসভার বৈঠক হতো সচিবালয়ের পুরোনো ১ নম্বর ভবনের চতুর্থতলায়। ২০১৮ সালে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হতে থাকে। পরে সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় একটি সভাকক্ষ তৈরি করা হলেও সেটি আকারে ছোট হওয়ায় তেমন ব্যবহার হতো না।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের ৮ আগস্ট শপথ গ্রহণ করে। এরপর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছিল, কারণ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর কার্যালয় ব্যবহারের উপযোগী ছিল না।

আগে সাধারণত মন্ত্রিসভার বৈঠক হতো সচিবালয়ের পুরোনো ১ নম্বর ভবনের চতুর্থ তলায়। ২০১৮ সালে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হতে থাকে। পরে সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় একটি সভাকক্ষ তৈরি করা হলেও সেটি আকারে ছোট হওয়ায় তেমন ব্যবহার হতো না।

এদিকে, প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক নির্দেশনায় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে এক ও দুই নম্বর ফটক ব্যবহার করে কর্মস্থলে প্রবেশের জন্য বলা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

৪ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৭ ঘণ্টা আগে

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৭ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৭ ঘণ্টা আগে
Advertisement