মোদীকে ইউনূসের টেলিফোন, যে আলাপ হলো

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছেন। ফোনালাপে নরেন্দ্র মোদী গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ আগস্ট) তার এক্স (সাবেক টুইটার) আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ফোনালাপের কথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের টেলিফোন কল পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেছি। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও গতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি।’

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও ফোনালাপে এসেছে জানিয়ে মোদী পোস্টে বলেন, ‘তিনি বাংলাদেশে হিন্দু ও সব সংখ্যালঘুর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা সেদিন ভারতে চলে যান। তিনি এখন সেখানেই আশ্রয়ে আছেন।

গত ৮ আগস্ট দায়িত্ব নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ায় সেদিনই এক্সে এক পোস্টের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান মোদী।

ওই শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব নেওয়ার জন্য আমার শুভেচ্ছা। আমরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসবে বলে আশা করি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাকে ধর্ষণের অভিযোগ: যুবককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

৩ ঘণ্টা আগে

ভারী বৃষ্টির পূর্বাভাস: দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ

৪ ঘণ্টা আগে

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।

৪ ঘণ্টা আগে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

৫ ঘণ্টা আগে