রাবিতে বঙ্গবন্ধু হলের নামফলক ভাঙচুর, ‘বিজয়-২৪ হল’ নামকরণ

রাজশাহী ব্যুরো
বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙচুর করেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা হলের নতুন নাম দিয়েছেন ‘বিজয়-২৪ হল’।

এ ছাড়া নির্মাণাধীন শহিদ এ এইচ এম কামারুজ্জামান হলের নামফলকও ভেঙে দিয়েছেন তারা। এ হলের নতুন নাম দিয়েছেন ‘শহিদ আলী রায়হান হল’।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জমায়েত হন। পরে তারা বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে নতুন নাম দেন। পরে নির্মাণাধীন কামারুজ্জামান হলের নামফলক ভেঙে তারও নতুন নাম দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, নির্মাণাধীন শেখ হাসিনা হলের নামফলকও তারা ভেঙে ফেলবেন। এই হলের নামও বদলে দেবেন।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার লাইভে এসে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার প্রতিবাদে সারা দেশেই ছাত্র-জনতা বিক্ষোভ ও ভাঙচুর করেছে।

বুধবার রাত ৮টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্র-জনতা। পরে বাড়িতে আগুন দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

রাত ৯টার দিকে খুলনা শহরের শেরেবাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাইয়ের ‘শেখ বাড়ি’ও ভাঙচুর করে ছাত্র-জনতা। প্রাথমিক ভাঙচুরের পর সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে গিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের একটি পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ৫ আগস্টের পর এক দফা ভাঙচুর শেষে ম্যুরালটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

৭ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

৭ ঘণ্টা আগে

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব

৭ ঘণ্টা আগে

মিরপুরে দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।

৯ ঘণ্টা আগে