পর্যায়ক্রমে সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অবশেষে দেশের সব ইবতেদায়ি মাদ্রাসার পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক।

তিনি বলেছেন, ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ ছয় দফা বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছি।

এদিকে নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারত শিক্ষকরা। আজ সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। বেলা ২টার মধ্যে ঘোষণা না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, একই পাঠ্য বই পড়ানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু প্রাথমিকের শিক্ষকদের মতো বেতন ভাতা পান না তারা। এজন্য জাতীয়করণের এক দফা দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

এর আগে গত ১৯ জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এসব শিক্ষকরা। জাতীয়করণের দাবি‌র অংশ হিসেবে ‌প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি থেকে রোববার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন তারা। এরপর তারা জাতীয় প্রেসক্লাব থেকে ঢাকা বিশবিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে, লা‌ঠিচার্জ করে।

শিক্ষকরা জানান, ১০ হাজার মাদ্রাসার ৫০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

৭ ঘণ্টা আগে

১৭ সেপ্টেম্বর থেকে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৮ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৯ ঘণ্টা আগে
Advertisement