প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর কোনো সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যেভাবে পরিকল্পনা সাজিয়েছি, তাতে আমাদের বাহিনীর কারও মধ্যে কোনো গাফিলতি থাকলে তাকেও আইনের আওতায় নিয়ে আসব।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীতে সামরিক কবরস্থানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। এর আগে সেখানে জাতীয় শহিদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সব বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ হোক, র্যাব হোক, বিজিবি হোক, আনসার হোক— যারাই ঠিকমতো কাজ করবে না, তাদেরই আইনের আওতায় আনা হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েক দিন ধরেই দেশ জুড়ে আলোচিত ইস্যু। পরিস্থিতি বিবেচনায় রোববার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন ডাকতে বাধ্য হয়েছিলেম স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছিলেন, গতকাল সোমবার থেকেই পরিস্থিতির নিশ্চিত উন্নতি হবে। পরে গতকাল সোমবার তিনি আবার বলেন, সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ দৃশ্যমান হবে।
সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, সোমবার সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত পরিস্থিতির হালনাগাদ কী তথ্য রয়েছে।
জবাবে উপদেষ্টা বলেন, আপডেট তো আপনারা দেবেন। আপনারা সঠিক খবর পরিবেশন করুন। কোনো কিছু অতিরঞ্জিত (এক্সাগারেশন) করবেন না। আপনারা খবর দেন, আমরা ব্যবস্থা নেব।

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি
১ দিন আগে
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
১ দিন আগে
ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের
১ দিন আগে