গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকায় একটি ব্যাটারি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। তার নাম পু সুকি (৫২)। এ ঘটনায় আহত হয়েছেন ৬ বাংলাদেশি। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত ছয়জন বাংলাদেশি নাগরিকের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। তার নাম অমল ঘোষ (৩২)। বাকি পাঁচজন বাংলাদেশি নাগরিক শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বলেন, মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল পলাশ হাউজিং সাকিনস্থ মৌসুমি গার্মেন্টসের নিচে চায়না মালিকানাধীন টং রুই দ্যা ইন্ডাস্ট্রি (স্থানীয়ভাবে চায়না ব্যাটারি ফ্যাক্টরি নামে পরিচিত) একটি ব্যাটারি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একজন চায়না নাগরিক ও ছয় বাংলাদেশি শ্রমিক মারাত্মক আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাশিমপুর থানাধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নেওয়া হলে চায়না নাগরিকের মৃত্যু হয়। তিনি ফ্যাক্টরিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বলেন, ব্যাটারি তৈরির কারখানাটি ঈদের ছুটির কারণে বন্ধ ছিল। মঙ্গলবার বন্ধ কারখানাটি চালু করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ব্যাটারি তৈরির কারখানার বয়লার মেশিনটি চালু হচ্ছিল না। পরে চীনা নাগরিক ওই বয়লারটি চালু করার জন্য বয়লারের কাছে গেলে বিকট শব্দ বয়লারটি বিস্ফোরণ হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ওইসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুর এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
২ ঘণ্টা আগে
এই রাষ্ট্রীয় সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেইসঙ্গে আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমব
২ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের
৪ ঘণ্টা আগে
সুদমুক্ত ঋণে কেনা এসব গাড়ির জন্য প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা রক্ষণাবেক্ষণের জন্য এখন মাসে ৫০ হাজার করে টাকা পাচ্ছেন। নতুন পরিকল্পনায় এ খরচ কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনতে বলা হয়েছে।
১১ ঘণ্টা আগে