গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৩: ৩৭
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

আদালতের নির্দেশ অমান্য করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যমে প্রচার করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘আস্ফালন’ আখ্যা দেওয়ার পাশাপাশি জুলাই শহীদ স্মৃতি জাদুঘর উন্মুক্তকরণ, বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি ও বাজারদরসহ জাতীয় নানা বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে চায়। এ ক্ষেত্রে তার সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে এবং আদালতের রায় সরকার মেনে চলবে।

তিনি বলেন, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার বক্তব্য ‘আস্ফালন’ ছাড়া কিছু নয়। তার দাবি, বাস্তবে তা করার সক্ষমতা তার নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে কোনো ভূরাজনৈতিক জটিলতা নেই।

তসলিমা নাসরিনের বিষয়ে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার কোনো সরকারি উদ্যোগ নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

খাদ্য ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। টমেটো ও কাঁচামরিচের দামও শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে কিছু এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে জ্বালানির সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানান।

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়ে তিনি বলেন, কোনো গ্রাহক এমন বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, আগামী ৬ আগস্ট থেকে ‘জুলাই শহীদ স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। জাদুঘরে প্রবেশমূল্য বড়দের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া আগামীকাল বুধবার (৫ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত নতুন ২০টি গানকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন বৃহস্পতিবার

একনায়কতান্ত্রিক শাসনের নির্যাতন, আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার প্রতিরোধের নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। রাজনীতিবিদরা বলছেন, এটি শুধু একটি ভবন নয়, বরং লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক।

৪ ঘণ্টা আগে

ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোকে সতর্কসংকেত

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ

৫ ঘণ্টা আগে

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চিফ হুইপ

চিফ হুইপ গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যে গমন করেছিলেন। সফর শেষ করে মঙ্গলবার ভোরে তিনি দেশে প্রত্যাবর্তন করেন।

৫ ঘণ্টা আগে

জুলাইয়ে ৫৫ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস

অন্তত ২১ জন সাংবাদিক আহত হয়েছেন, ৯ জন লাঞ্ছনার শিকার হয়েছেন এবং ৮ জনকে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে