‘রোবোটিক ফিজিওথেরাপি সেট দিয়েছে চীন, অর্থায়ন করবে হাসপাতাল নির্মাণে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২২: ০৭
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য চীন ‘রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি’ বা রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণেও চীন অর্থায়ন করবে বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চীনের রাষ্ট্রদূতকে আমরা রোবোটিক ফিজিওথেরাপির একটি সেট আমাদের উপহার হিসেবে দিতে বলেছিলাম। চীন আমাদের কথা রেখেছে। একটি সেট আমাদের উপহার হিসেবে দিয়েছে। শুধু জুলাই আন্দোলনে আহতদের জন্য নয়, ভবিষ্যতেও দুর্ঘটনায় আহতদের জন্য এটি কাজে লাগবে।

হাসপাতাল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করে দেবে চীন। দেশের উত্তরাঞ্চলে এ হাসপাতালটি স্থাপন করা হবে। চীন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটি উপহার হিসেবে এ হাসপাতালটি নির্মাণে অর্থায়ন করবে।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি জানান, আহতদের ফিজিওথেরাপি দিতে রোবোটিক ফিজিওথেরাপি সেটটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) স্থাপন করা হবে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, রোবোটিক ফিজিওথেরাপি সেটটি বর্তমানে চট্টগ্রাম বন্দরেই আছে। এটি স্থাপন করতে আমাদের ছয় হাজার বর্গফুটের মতো জায়গা লাগবে। আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটি স্থাপন করব বলে ঠিক করেছি। সেখানে আমাদের আহতরা ফিজিওথেরাপি নিতে পারবে।

এটি পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরিরর কথাও জানান উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, আমরা একটি দলকে প্রশিক্ষণ দিয়ে দেবো। ব্যাংকক থেকে আমরা এক্সপার্ট নিয়ে আসব। তারা এখানে প্রশিক্ষণ দিয়ে গেলে ভবিষ্যতে সবাই এখান থেকে সহায়তা পাবে।

এ ধরনের রোবোটিক ফিজিওথেরাপি সেট ঢাকার বাইরেও স্থাপনের পরিকল্পনার কথা জানালেন উপদেষ্টা। তিনি বলেন, আমাদের এখানে একটা রোবোটিক ফিজিওথেরাপি সেট বসালে হবে না। আমরা উত্তরবঙ্গে ও চট্টগ্রামেও এই সেট দেওয়ার চেষ্টা করব, যেন ওখানকার রোগীদের ফিজিওথেরাপি দেওয়ার জন্য এখানে আনতে না হয়।

অনুষ্ঠানে চীনের অর্থায়নে হাসপাতাল তৈরি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর বলেন, নীলফামারী, রংপুর ও দিনাজপুরের মাঝামাঝি জায়গায় তিস্তা প্রকল্পের আশপাশে ন্যূনতম ১২ একর জায়গা খোঁজা হচ্ছে। নীলফামারীতে একটি জায়গা পেয়েছি। সেখানে হাসপাতালটি করা যাবে কি না, তার সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা আমরা করব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নীল-জলপাই রঙের শার্ট, খাকি প্যান্ট— নতুন পোশাকে পুলিশ

প্রায় সাত মাস পর আবারও পরিবর্তন হলো বাংলাদেশ পুলিশের পোশাক। পুলিশ সংস্কারের অংশ হিসেবে চালু হওয়া আগের নকশার পরিবর্তে আজ বুধবার থেকে খাকি প্যান্ট ও নতুন রঙের শার্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা।

১৬ ঘণ্টা আগে

এইচএসসি পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ালে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

১৮ ঘণ্টা আগে

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকায় রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

১৯ ঘণ্টা আগে

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।

১৯ ঘণ্টা আগে