শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় এক ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে নড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শেখ সুমাইয়া সুমু (২০) নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডের আবু বকর শেখের মেয়ে।
পারিবারিক সূত্রে পুলিশ জানায়, সুমাইয়া তার জন্মদিন বন্ধুদের সাথে উদযাপন শেষে রাতে বাসায় এসে দরজা বন্ধ করে দেয়। পরে গভীর রাতে তার মোবাইলের রিংটোনের শব্দে সবার ঘুম ভাঙে। এ সময় তাকে ডাকা হলেও তিনি সাড়া না দিলে পরিবারের লোকজন দরজা ভেঙে তার রুমে ঢোকে। তখন ফ্যানের সাথে সুমাইয়ার দেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আবু জাফর শেখ জানান, সুমাইয়া সম্পর্কে তার ভাতিজি হয়। রাতে তারা সংবাদ পেয়েই ঘটনাস্থলে ছুটে যান। এ সময় সবাই মিলে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।
১৮ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৯ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
২০ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১ দিন আগে