ময়মনসিংহ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হয়ে যাওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কেন্দ্রের ভোটগ্রহণ চলবে।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই দফা হামলা করে দুর্বৃত্তরা। ভোটের বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগও আসে। এসব ঘটনার মধ্যে প্রথমে এই কেন্দ্রের ভোট গণনা এবং পরে ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণা স্থগিত করা হয়।
পরে ৮ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানান, ১৩ জানুয়ারি এই কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। পপির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা।
গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসন। গৌরীপুরে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯২টি, এরমধ্যে ৯১ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এই আসনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫ ভোট।
নৌকা প্রতীকে নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।
১০ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
১১ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’
১২ ঘণ্টা আগে
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
১২ ঘণ্টা আগে