আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

দেশের আকাশে দেখ গেছে রমজান মাসের চাঁদ। ফলে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শাবান মাস। সে হিসাবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশ জুড়ে শুরু হচ্ছে রমজান মাস। এ মাস জুড়ে ইসলাম ধর্মাবলম্বীরা সিয়াম সাধনা পালন করে থাকেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে আজ বুধবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রমজানের প্রথম দিন হবে আগামীকাল বৃহস্পতিবার।

রমজান মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাস জুড়ে সুস্থ মুসলিমদের জন্য রোজা ফরজ তথা বাধ্যতামূলক ইবাদত। রোজায় সুবহে সাদেক থেকে মাগরিব পর্যন্ত সময় সব ধরনের পানাহার ও ইন্দ্রিয় সম্ভোগ থেকে বিরত থাকতে হয়।

কোরআন শরিফ ও হাদিসে রোজাকে অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, রোজার মাধ্যমে মুসলিমরা তাকওয়া তথা খোদাভীতি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। আরও বলা হয়েছে, রোজা এমন একটি ইবাদত, যার প্রতিদান আল্লাহ তায়ালা নিজে দিয়ে থাকেন।

রমজানের এক মাস রোজা শেষে শাওয়াল মাসের প্রথম দিনে মুসলিম উম্মাহর জন্য উপহার হিসেবে আসে ঈদুল ফিতর, যা মুসলিমদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। গোটা মুসলিম বিশ্ব মহাসমারোহে এই উৎসব পালন করে থাকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো অবৈধ তদবির চলবে না— প্রথম দিনেই হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন— কোনো প্রকার অবৈধ তদবির চলবে না। বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সাথে সাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

১ ঘণ্টা আগে

স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের অগ্রাধিকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দুর্নীতির ব্যাপারে আপনাদের আশ্বস্ত করি, স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত হবে। এখানে কোনো দুর্নীতি এবং সিন্ডিকেট থাকবে না।

১ ঘণ্টা আগে

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, ‘১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার। এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এ ছাড়া রমজানে যেন স্বস্তিদায়ক পরিবেশ থাকে, সেদিকে নজর দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতেও

১ ঘণ্টা আগে

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার।

১ ঘণ্টা আগে