প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধে রাজনৈতিক প্রতিহিংসায় ৪২ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের কিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলা খারিজের আদেশ দেন।
আদালত সূত্রে মামলা খারিজের তথ্য জানা গেছে।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ‘জননেত্রী পরিষদ‘ এর সভাপতি এবি সিদ্দিকী খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে একটি মামলা করেন। আদালত গুলশান থানা পুলিশকে এই বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ওই বছরের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধে ৪২ জনকে পুড়িয়ে মারার অভিযোগে খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করা হয়।
২০২৪ সালের ২১ সেপ্টেম্বর গুলশান থানার এসআই শাহীন মোল্লা আদালতে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ (মৃত্যু) ও চেয়ারপারসনের তৎকালীন উপদেষ্টা শমশের মবিন চৌধুরীর বিরুদ্ধে ‘অভিযোগ প্রমাণিত হয়নি‘ বলে প্রতিবেদন দাখিল করেন।
বৃহস্পতিবার সেই প্রতিবেদনের ওপর আদালত রায় শোনালেন, যেখানে চারজনের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেওয়া হলো।

গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ গণঅভ্যুত্থান জাতির দৃঢ় অঙ্গীকার ও ঐক্যবদ্ধ সংকল্পের প্রতীক।
২ ঘণ্টা আগে
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, চালুর প্রায় ১০ মিনিট পর থেকেই ইউনিটটি থেকে দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তিনি বলেন, সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে
২ ঘণ্টা আগে
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় ইসিকে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। সংসদ সদস্যের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
২ ঘণ্টা আগে
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
৫ ঘণ্টা আগে