ভারতের নর্থইস্ট নিউজের খবরটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত: সেনাবাহিনী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ সেনাবাহিনী

দেশের কক্সবাজার-বান্দরবান তথা দক্ষিণপূর্বাঞ্চলকে সামরিক অঞ্চল ঘোষণা করা নিয়ে ভারতীয় অনলাইন গণমাধ্যম নর্থইস্ট নিউজে প্রকাশিত খবরকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সংস্থাটি বলছে, বাংলাদেশকে অস্থতিশীল করে তোলার জন্য ধরনের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ খবর প্রচার করা হয়েছে।

রোববার (১ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে সেনাবাহিনী এমন প্রতিক্রিয়া জনিয়েছে।

সেনাবাহিনী বলছে, ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজ প্রকাশিত ‘বাংলাদেশ টু ডিক্লেয়ার কক্সবাজার টু বান্দরবান এরিয়াস আ মিলিটারি অপারেশন জোন’ শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ বলে মনে করছে সেনাবাহিনী। পোস্টে বলা হয়েছে, এর উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা।

ভারতের ওই গণাধ্যমের খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। সেনাবাহিনী বলছে, এ ধরনের ইঙ্গিত একেবারেই ভিত্তিহীন, অসত্য ও এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার। প্রমাণবিহীন এ ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উসকে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

সেনাবাহিনী জাতীয় স্বার্থে কখনো আপস করেনি উল্লেখ করে বলছে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপস করেনি, আর ভবিষ্যতেও করবে না।

প্রচারিত খবর ঘিরে ভারতের গণমাধ্যমের সমালোচনা করে সেনাবাহিনী বলছে, এ ধরনের বানোয়াট প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না। এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ। বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মৌখিক নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

৫ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

১৫ ঘণ্টা আগে

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৬ ঘণ্টা আগে

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৬ ঘণ্টা আগে
Advertisement