স্থগিত ২০ উপজেলায় নির্বাচন কাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ২০টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ রবিবার। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

খুলনার ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলা পরিষদে ভোটগ্রহণের জন্য সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়।

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে স্থগিত বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে। এ দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র আছে ১২৯টি। এর মধ্যে ৬০ ভাগ ভোট কেন্দ্রই গুরুত্বপূর্ণ।

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনি এলাকায় মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

ঝালকাঠির রাজাপুরের সহকারী রিটার্নিং অফিসার হাসান মাহমুদ সোয়াইব বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চলমান। আমরা সবার সাথে সার্বিকভাবে সমন্বয় করছি।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

৭ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৯ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

১০ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১১ ঘণ্টা আগে