সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে ওসি হারুনের কারবার!

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্ব যখন করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে ব্যস্ত ঠিক তখনই ঢাকা মহানগরে ঘটে যাওয়া এক গল্প নিয়ে নির্মিত হয় একটি সিরিজ। একই বছরের জুন মাসে হইচই অ্যাপে মুক্তি পায় সেই সিরিজ; নাম ‘মহানগর’।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত এই সিরিজটি নির্মাণ করেন বাংলাদেশের হালের আলোচিত নির্মাতা ও বিপ্লবী আশফাক নিপুণ। সিরিজটি অ্যাপে উন্মুক্ত হওয়ার পর তুমুল জনপ্রিয়তা পায়। তারচেয়েও বেশি হলো মানুষের বিবেক নাড়া দেয়, যেন সবাই মিল খুঁজে পায় সেই সময়ে মাহানগরের পুলিশি ব্যবস্থার সঙ্গে। দর্শক মনে দাগ কেটে যায় ওসি হারুনের কারবার!

সেই সিরিজটির প্রথম সিজন আগামী ৩০ আগস্ট থেকে দেখা যাবে একদম ফ্রি-তে। হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে এটি। লাগবে না কোনও সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। নিশ্চিত করেছে হইচই বাংলাদেশ কর্তৃপক্ষ।

এ বিষয়ে পরিচালক আশফাক নিপুণ বলেন, ‘‘মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এতো পছন্দ করবে। ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনও মিডিয়াতে কথা বলিনি। সে সব ব্যাপার নিয়ে আলাপ করা যাবে অন্য কোনও সময়। তবে আনন্দের ব্যাপার হলো, যে কেউ যে কোনও স্থান থেকে ‘মহানগর’ দেখতে পারবেন ফ্রি।’’

অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘‘মহানগর’ মুক্তির পর থেকেই সাধারণ মানুষের যে রেসপন্স ও ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বাস্তবে সবখানে প্রশংসা পেয়েছি কাজটার জন্য। এখনও দর্শক ওসি হারুনকে দেখতে চায়। আপাতত, ৩০ আগস্ট থেকে মহানগর প্রথম সিজন হইচইতে দেখা যাচ্ছে একদম ফ্রি।’

‘মহানগর’-এর প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খাইরুল বাসার প্রমুখ।ষ্টা করছি।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ

৯ ঘণ্টা আগে

জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”

১১ ঘণ্টা আগে

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

১১ ঘণ্টা আগে

অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

১২ ঘণ্টা আগে